Bhuiyan Mart Refund & Returns Policy
আপনার কেনাকাটা হোক দুশ্চিন্তামুক্ত
আপনার সন্তুষ্টিই আমাদের প্রধান লক্ষ্য। কোনো কারণে পণ্য নিয়ে সমস্যা হলে আমরা তা সমাধানের সহজ নিয়ম রেখেছি:
- রিটার্ন কখন প্রযোজ্য:
- ভুল পণ্য হাতে পেলে।
- পণ্যটি ছেঁড়া, ফাটা বা নষ্ট থাকলে।
- পণ্যের ছবির সাথে মিল না থাকলে।
- করণীয়: পণ্যটি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনেই চেক করুন। কোনো সমস্যা থাকলে তখনই আমাদের ফোন করুন (+8801893968935) অথবা ডেলিভারি ম্যানকে ফেরত দিন।
- রিফান্ড: যদি আপনি অগ্রিম টাকা দিয়ে থাকেন এবং পণ্য ফেরত দেন, তবে পণ্য আমাদের কাছে পৌঁছানোর ৩-৫ কার্যদিবসের মধ্যে আপনার বিকাশ/নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিফান্ড করা হবে।
